সিংগাইরে জামায়াতে ইসলামীর শাখা উদ্ভোধন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর জামির্ত্তা ইউনিয়ন শাখার কার্যালয় শুভ উদ্ভোধন করা হয়েছে ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ৫ টার দিকে সিংগাইর উপজেলার মানিকনগর বাজারে নতুন এ শাখা উদ্ভোধন ঘোষণা করে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সিংগাইর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি আবদুল মালেক ।
জামির্ত্তা ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিংগাইর পৌর জামায়াতের সভাপতি আরিফুল ইসলাম ।
শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সিংগাইর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি এম.এম. মুহাম্মদ উল্লাহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চান্দহর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুর রহমান আলাল, শ্রমিককল্যাণ ফেডারেশন সিংগাইর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ মনসুর, সিংগাইর পৌর জামায়েত নেতা শোয়ায়েব প্রমুখ । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামির্ত্তা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, শায়েস্তা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলমাস হোসেন, চান্দহর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রবিউল ইসলাম, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, চান্দহর ইউনিয়ন শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি রবিউল ইসলাম, জামির্ত্তা ইউনিয়ন শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি জুবায়ের হোসেন শান্ত, জামির্ত্তা ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক হাফেজ শাহিনুর ইসলাম প্রমুখ ।




