slider

সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের পরিবারের হাতে ছোট ভাই খুন

সিরাজুল ইসলাম,সিংগাইর(মানিকগঞ্জ): দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের পরিবারের লোকজনের মারধরে
ছোট ভাই কহেল উদ্দিন(৬০) খুন হয়েছেন। সোমবার (১১ মার্চ) ভোর ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ
হাসপাতালে মারা যান তিনি।

নিহত কহেল উদ্দিন মুন্সী মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের মধুরচর গ্রামের মৃত ইন্তাজ উদ্দিন মুন্সীর
পুত্র ও ৫ সন্তানের জনক।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, নিহত কহেল মুন্সী ও তার বড় ভাই ইসলাম মুন্সীর মধ্যে দীর্ঘদিন যাবত জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিলো। গত রবিবার দুপুর দেড় টার দিকে কহেল মুন্সী ও তার প্রবাস ফেরত ছেলে শাহানুর বসত বাড়ির সীমানা পরিস্কার করতে যায়। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে বড় ভাই ইসলাম মুন্সী (৬৫), তার ছেলে হৃদয়(২৪), স্ত্রী কুলসুম (৫৫), মেয়ে রোজিনা(২৮) ও নাতনী কনক(১৮) লাঠি-সোটা নিয়ে কহেল মুন্সী ও তার ছেলে শাহানুরকে মারধর করে। সেই সঙ্গে অসুস্থ স্ত্রী সাফিয়া খাতুনকেও প্রহার করে তারা। এতে কহেল মুন্সীসহ তার পরিবারের ৩ জনই মারাত্মক আহত হন। আহতদের মধ্যে কহেল মুন্সী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। অপর আহতদ্বয় এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

নিহত কহেল মুন্সীর মেয়ে রৌশনারা বলেন, দিন-দুপুরে আমাদের পরিবারের ওপর হামলা করা হয়েছে। আমি আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। মামলার প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button