slider

সিংগাইরে গ্রাম্য মেলায় পেঁয়াজু বিক্রেতার মেয়েকে ধর্ষণ করল চা বিক্রেতা , অভিযুক্ত গ্রেফতার

সিরাজুল ইসরাম,সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে গ্রাম্য মেলার পেঁয়াজু বিক্রেতার ১৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণের দায়ে চা বিক্রেতা শরিফ মিয়াকে (২২) গ্রেফতার করেছেন পুলিশ। গ্রেফতারকৃত শরিফ মিয়া উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামের মোঃ শহিদুল্লাহর ছেলে।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। শুক্রবার (১২ আগষ্ট) ধর্ষিতা মেয়ের বাবা মামলা করলে বিকালে অভিযুক্ত শরিফ মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও নির্যাতিত শিশুটির মা জানায়, উপজেলার খাসের চর এলাকায় সাবেক ইউপি সদস্য আরিফের বাড়িতে মহরম (আশুরা) উপলক্ষে চারদিনব্যাপী গ্রামীণ মেলা বসেছে। এই মেলায় পেঁয়াজু বিক্রি করেন শিশুটির মা-বাবা। আসামী শরিফ মিয়া একজন চা বিক্রেতা। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে শিশুটি তার মা বাবার কাছ থেকে একটু দূরে গেলে শরিফ তাকে ফুঁসলিয়ে পাশের পেঁপে বাগানে নিয়ে ধর্ষণ করে সারারাত সেখানেই আটকে রাখে । রাতভর স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাননি।
এরপর শুক্রবার ভোরে শিশুটি ফিরে এসে মা-বাবাকে জানায় শরিফ তাকে জোরপুর্বক ধর্ষণ করেছে। প্রথমে আপোষ মিমাংসার নামে ঘটনা থামাচাপা দেওয়ার চেষ্টা করে স্থানীয় মাতবররা। ঘটনাটি ধল্লা ফাঁড়ি পুলিশ জানার পর ভিকটিমকে উদ্ধারসহ অভিযুক্ত শরিফকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্যা জানান, এঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত গ্রেফতারকৃত আসামি শরিফ মিয়াকে শনিবার আদালতে পাঠানো হবে। এছাড়াও ধর্ষিত শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button