
নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রনয়ণ(জি.আই.এস ভিত্তিক) আরসিআইপি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন,টিম লিডার বেটস মহিদুর রহমান খান। এ সময় উপজেলা প্রকৌশলী মোহাম্মদ.আশরাফুল ইসলাম ভূইয়ার পরিচালনায় প্রধান অতিথি নির্বাহি প্রকৌশলী (এলজিইডি) মানিকগঞ্জ এবিএম খোরশেদ আলম বক্তব্যে বলেন, কোর রোড নেটওয়ার্ক হল একটি দেশের মধ্যে রাস্তা, সেতু এবং টানেলের মতো প্রধান সড়কপথের একটি আন্তঃসংযুক্ত ব্যবস্থা যা পরিবহন এবং চলাচলের সুবিধা প্রদান করে। এটি সাধারণত উচ্চ-ক্ষমতা সম্পন্ন রাস্তা নিয়ে গঠিত যা বিভিন্ন অঞ্চলকে সংযুক্ত করে, যেমন একটি দেশের গ্রামীণ সড়ক নেটওয়ার্ক যা সকল বসতিকে মৌলিক অ্যাক্সেস সরবরাহ করে। তিনি আরো বলেন,এ কর্মশালা থেকে যে পরামর্শ পেয়েছি। তা জেলা কর্মশালায় উপস্থাপন করে সঠিক পথে এগিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।
এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন,সিংগাইর পৌর জামায়াত ইসলামির আমির মো.আরিফুর রহমান,জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আশরাফ উদ্দিন,সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব উপজেলা সংবাদদাতা মো.রকিবুল হাসান বিশ্বাস,সহকারি প্রকৌশল মো.মহাবুবুর রহমান,সাংবাদিক মো.মোবারক হোসেন ও সুজন মাহমুদ প্রমুখ।
এ কর্মশালায় জেলা সহকারি প্রকৌশলী (এলজিইডি) শিমুলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সচিবগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




