slider
সিংগাইরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার তিন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৯ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিংগাইর উপজেলার চরচামটা গ্রামের সুমন, গোবিন্দল গ্রামের দেলোয়ার হোসেন ও আব্দুল মালেক।
ওসি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সিংগাইরে পৃথক দুইটি অভিযান চালিয়ে গাজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া মাদকের মূল্য প্রায় ৩২ হাজার টাকা। এ ঘটনায় মাদক আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




