sliderস্থানিয়

সিংগাইরে কিশোর গ্যাংয়ের হাতে কিশোর খুন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ঝগড়ার জের ধরে মোঃ রাহুল আহমেদ খানকে (১৭) কুপিয়ে হত্যা করছে কিশোর গ্যাংয়ের কতিপয় সদস্য। রাহুল আহমেদ উপজেলার ধল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মেদুলিয়া গ্রামের মোঃ নজরুল ইসলাম খানের ছোট ছেলে। রাত সাড়ে ১১ টার দিকে সিংগাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার (১৯মে) রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর খালপাড় ফাঁকা চকে হানিফের ডাঙ্গার পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহত রাসেল জানান, আজ থেকে ১০-১২দিন আগে ঘুরতে গিয়ে ঘটনাস্থলের পাশে পার্শ্ববর্তী কামুরা গ্রামের কয়েকজন কিশোরের সাথে তুচ্ছ ঘটনায় তাদের বাক-বিতণ্ডা হয়। এরপর সোমবার তারা বন্ধু-বান্ধবসহ কয়েকজন উক্ত স্থানে ঘুরতে গেলে ২০ থেকে ২৫ জন কিশোর-যুবক দেশীয় অস্ত্রসহ তাদের উপর হামলা চালায়। হামলায় রাসেল নিজেসহ কয়েকজন দৌড়ে পালাতে সক্ষম হলেও ঘটনাস্থলে রাহুল আহমেদকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। রাসেল আরো বলেন, তরিকুল ও রাজিব নামে দুই হত্যাকারী তার উপরও হামলা চালালে সে দৌড়ে পালায়।

আহত অপরজন আসিফ জানান, হামলাকারীরা বাঁশের লাঠি ও চাকু হাতে আমাদের উপর হামলা করে। আমাকে ধরে বাঁশের লাঠি ও রড দিয়ে আঘাত করে আহত করে এবং রাহুলকে ঘটনাস্থলে কুপিয়ে হত্যা করে।

নিহত রাহুলের বাবা নজরুল ইসলাম খান বলেন আমি দোকান থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ছেলে মৃত অবস্থায় পড়ে আছে । এ সময় ছেলের সারা শরীরে ধাড়ালো অস্ত্রের কোপের চিহ্ন দেখতে পাই।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, রাতেই সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এজাহার প্রাপ্তির পর মামলা রুজু করা হবে। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button