slider

সিংগাইরে এসএসসির রেজাল্ট ভালো না হওয়ায় ছাত্রীর আত্মহত্যা

সিংগাইর প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল আক্তার (১৬) নামের এক ছাত্রীর এসএসসি পরীক্ষার রেজাল্ট ভালো না হওয়ায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে। নিহত জান্নাতুল আক্তার জামসা ইউনিয়নের গোলাই গ্রামের জিন্দার আলীর মেয়ে। সোমবার (১৩ মে) ভোরে নিহতের শয়ন কক্ষ থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়,জান্নাতুল নবগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেয়। গত রবিবার ফলাফল প্রকাশ হয়। এতে সে পরীক্ষায় পাশ করলেও ফলাফল কাঙ্খিত না হওয়ায় তার মন খারাপ হয়। রাতের কোনো এক সময় সে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সকালে ঘুম থেকে ওঠতে দেরি হওয়ায় বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করে। কোন সারা শব্দ না পাওয়ায় দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন তারা। এসময় তার নিজের ওড়না পেঁচানো অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে ডাকচিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসে। বিষয়টি মুহূর্তে জানাজানি হলে বিভিন্ন এলাকার লোকজন বাড়িতে ভীড় জমায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম বলেন, অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button