slider

সিংগাইরে একই রাতে ১ পরিবারের ৮টি গরু চুরি

সিরাজুল ইসলাম,সিংগাইর(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে একই রাতে জনৈক মৃত.ফজু খাঁনের বাড়ি থেকে ৮টি গরু চুরি হয়েছে। শনিবার (৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের গভর্নমেন্ট অফিসার হাউজিং সোসাইটির পাশে ফোর্ডনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ চুরির ঘটনায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হওয়ায় ওই পরিবার নি:স্ব হয়ে গেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের সোহেল(২৫) জানান, প্রতিদিনের মতো আমাদের ৮টি গরুকে খাবার খাইয়ে বাড়ির উত্তর পাশের গোয়াল ঘরে রাখি। প্রকৃতির ডাকে রাত দেড় টার দিকে ওঠে দেখি গোয়াল ঘরে গরু নেই। এ সময় আমার ডাক চিৎকারে আশে পাশের লোকজন এসে গরু খোঁজা খুজি করে। কোথাও নাপাওয়ায় থানায় অভিযোগ দায়ের করেছি।
ধল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.দেলোয়ার খাঁন বলেন-ধল্লা ফাঁড়ির অদূরে এক সাথে একটি পরিবারের এতোগুলো গরুচুরির ঘটনা খুবই দু:খজনক।
এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো.আবু হানিফ বলেন, গরু গুলো উদ্ধারের জোর চেষ্টা করছি। উদ্ধার করে মামলা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button