slider

সিংগাইরে উপজেলা আইন শৃঙ্খলা সভায় পুলিশের বিরুদ্ধে জন প্রতিনিধিদের ক্ষোভ

সিরাজুল ইসলাম.সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভায় একজন চেয়ারম্যানের সাথে থানা পুলিশের অসদাচরণে ক্ষোভ প্রকাশ করেছেন অন্যান্য জনপ্রতিনিধিরা।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও দিপন দেবনাথের সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান পুলিশের অসদাচরণে ক্ষোভ প্রকাশ করে একাত্বতা ঘোষণা দেন।
তালেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ রমজান আলী বলেন, আমাদের সাথে থানা পুলিশের দাসত্বের মতো আচরণ মেনে নেয়া যায় না। এ রকম হেয়প্রতিপন্ন করা হলে আইন শৃঙ্খলার সহযোগিতা তো দূরের কথা আমরা মাসিক সভায় উপস্থিত থাকবো না।
চান্দহর ইউপি চেয়ারম্যান মোঃ শওকত হোসেন বাদল বলেন, চেয়ারম্যানদের বিচারকি ক্ষমতা দেয়া হয়েছে । ৭৫ হাজার টাকা পর্যন্ত মামলার রায় দেয়ার ক্ষমতা রাখেন তারা। অথচ তাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর এ খারাপ আচরণ মেনে নেয়া যায় না। দিন দিন থানা এলাকায় খুন, চুরি ডাকাতিসহ আইন শৃঙ্খলার অবনতি ঘটছে বলেও তিনি জানান।
এদিকে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভায় অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্যার অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন পৌর মেয়র আবু নাঈম মো. বাশার।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুশফিকুর রহমান খান হান্নান বলেন, থানা এলাকায় চুরি-ডাকাতিসহ দৃশ্যমান অন্যান্য অপরাধগুলোর মামলা নথিভূক্ত না করে কাগজ-কলমে মামলা কম দেখানো হচ্ছে। এছাড়া ৩ ফসলিজমি থেকে মাটিকাটা রোধকল্পে থানা পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম উজ্জল।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) শাম্মা লাবিবা অনর্ব ,মহিলা ভাইস চেয়ারম্যন মোসা. শারমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল মাজেদ খান, যুগ্ন সম্পাদক মোঃ সায়েদুল ইসলাম, সিংগাইর কলেজের অধ্যক্ষ মো. নূরুদ্দিন, এসআই মো. রাকিবুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ।
এ প্রসঙ্গে ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, হেলমেট ও নিবন্ধন বিহীন মোটর সাইকেল অভিযান পরিচালনা কালে এক চেয়ারম্যানের সাথে ভুল বুঝাবুঝি হয়েছে। তবে দৃশ্যমান অপরাধে আইনের উর্ধেŸ কেউ নয় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button