Uncategorized

সিংগাইরে ইট ভর্তি ট্রাকচাপায় শিশুর মৃত্যু

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধল্লা ইউনিয়নের বাস্তা বাসষ্ট্যান্ডে ইট ভর্তি ট্রাকচাপায় মোস্তাফিজুর রহমান নামের ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে । নিহত শিশুটি পার্শ্ববর্তী জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র।
জানা গেছে, সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে দাদা আকত আলীর সাথে বাস্তা বাসষ্ট্যান্ডে বাজার করতে যায়। হাবীব সুপার মার্কেটের সামনে সড়কটির দক্ষিণ পাশে রাস্তা পার হওয়ার অপেক্ষায় দাদার হাত ধরে দাঁড়িয়ে থাকা শিশুটিকে ঢাকাগামী ইট ভর্তি ট্রাক (ঢাকা মেট্ধেসঢ়;্রা ট-০৫-০০৮৪) চাপা দেয়। চোখের সামনে নাতীর পৃষ্ঠ হওয়ার ঘটনায় দেখে দাদা জ্ঞান হারান। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সাভারস্থ হেমায়েতপুর জামাল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম। এদিকে, এলাকাবাসী ঘাতক ট্রাকসহ চালক ফজর আলীকে আটক করেছেন।
আটককৃত ফজর আলী পাবনা জেলার আমীনপুর থানার নগরবাড়ি ঘাট এলাকার চরকর্ণাপুর গ্রামের মতিউর রহমানের পুত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button