sliderস্থানিয়

সিংগাইরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সিরাজুল ইসলাম, সিংগাইর : মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত (৮০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার সাহরাইল-মানিকনগর সড়কের জার্মিত্তা ইউনিয়নের চন্দননগর (শ্যামনগর) ব্রীজের নিচে কচুরিপানার ভিতর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানাযায়,বেশকিছু দিন যাবৎ অজ্ঞাত ওই পাগল সাহরাইল-মানিকনগর সড়কের শ্যামনগর এলাকায় ঘোরাঘুরি করছিলো। এরই মধ্যে লোকজনের অজান্তে ব্রীজের নিচে পানিতে গোসল করতে যায়। পরে পানি ঠান্ডা থাকায় বয়সের ভারে ওঠতে না পেরে তার মৃত্যু হয়। এলাকাবাসী মঙ্গলবার সকালে কচুরিপানার ভিতরে লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে মর্গে প্রেরণ করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,লাশের পরিচয় সনাক্তসহ আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button