slider

সিংগাইরে অগ্রগামী যুবদের সাথে জেন্ডার বৈচিত্র্য সুরক্ষা বিষয়ক কর্মশালা

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ :”নারী পুরুষে বৈষম্য হ্রাস করি, নারীবান্ধব সমাজ গড়ি” আজ মানিকগঞ্জে সিংগাইর বায়রা অঞ্চলে বারসিক মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক এর আয়োজনে অগ্রগামী যুব নেতৃবৃন্দের অংশগ্রহণে বৈচিত্র্য আন্তঃনির্ভরতা ও বহুত্ববাদী সমাজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় লক্ষ ও উদ্দেশ্য নিয়ে ধারণা পাঠ করেন বারসিক কর্মকর্তা মো.নজরুল ইসলাম ও আছিয়া আক্তার।
সহায়কের ভূমিকা পালন করেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, শিমুল কুমার বিশ্বাস, রিনা সিকদার প্রমুখ। অংশগ্রহণমূলক আলোচনায় অংশগ্রহণ করেন শহীদ রফিক যুব সেচ্ছাসেবী টিমের সভাপতি আশিষ কুমার সরকার, পরিবেশ বিষয়ক সম্পাদক যুনেত্রী লিজা আক্তার, উদ্যমী যুবক তুহিন, শম্পা আক্তার প্রমুখ।
কর্মশালায় যুবরা জেন্ডার বৈচিত্র্য সুরক্ষাসহ নারী পুরুষে বৈষম্য হ্রাসে পরিবার ও সমাজে সংবেদনশীল দায়িত্ব ও কর্তব্য পালন করার প্রত্যয় করেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button