Uncategorized

সাহসের সাথে ঈদ উৎসব পালন জঙ্গিদের প্রতি জনগণের সমুচিত জবাব-তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাহসের সাথে ঈদ উৎসব পালনের মধ্যদিয়ে জনগণ জঙ্গিদের সমুচিত জবাব দিয়েছে।
পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে বৃহস্পতিবার প্রথম কর্মদিবসের সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী এসময় দেশের জনগণ ও নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ আবারও প্রমাণ করলো ইসলামে জঙ্গিদের কোনো স্থান নেই। আটশত বছরের পুরনো এদেশের মুসলমান সমাজ শান্তিপূর্ণ ঈদ উৎসব পালনের মধ্য দিয়ে জঙ্গিদের সমুচিত জবাব দিয়েছে।
দেশের মানুষ ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে একসাথে সকল সময়ে জীবন ও উন্নয়নের চাকা সচল রাখবে বলেও ইনু দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রণালয়ের নিয়মিত কাজের পাশাপাশি তথ্যমন্ত্রী এ দিন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী’র সাথে তার দপ্তরে সাক্ষাত ও অপর মন্ত্রণালয়গুলোর দায়িত্বে নিয়োজিত উপস্থিত মন্ত্রীবর্গ ও নিজ মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদসহ উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button