বিনোদন

সালমান-ক্যাটরিনার ‘টাইগার জিন্দা হ্যায়’ ছাড়িয়ে যাচ্ছে চারশ কোটি!

সালমান খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ এর চাপে পড়ে চ্যাপটা হয়ে আছে বলিউড বক্স অফিস। হলগুলোতেও রয়েছে দর্শকের উপচে পড়া ভিড়। বক্স অফিসের এই সফল ছবিটি ১২ দিনের মাথায় আয় করেছে ২৮০.০৪ কোটি রুপি। আর কয়েক দিনের মধ্যেই তা ৩০০.০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বলিউড বিশেষজ্ঞরা, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪০০ কোটি টাকা।
মুক্তি পাওয়ার সপ্তাহ দুয়েকের মাথায় একের পর এক রেকর্ড ভাঙতে শুরু করে দিয়েছে এই বলিউড চলচ্চিত্রটি। তাই খুব শিগগিরই ছবিটি ছাপিয়ে যাবে বলিউড চলচ্চিত্র ‘সুলতান’ এবং ‘বজরঙ্গি ভাইজান’ এর রেকর্ডও।

২০১২ সালে মুক্তি পাওয়া পরিচালক আলি আব্বাস জাফর নির্মিত ‘এক থা টাইগার’ মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। তাতেও অভিনয় করেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী সালমান-ক্যাটরিনা। তবে ‘এক থা টাইগার’ সফলতার মুখ না দেখলেও একই নির্মাতার নির্মিত ‘টাইগার জিন্দা হ্যায়’ এবার সফলতার তুঙ্গে। জেনে রাখা ভালো ‘এক থা টাইগার’ এর সিক্যুয়াল ‘টাইগার জিন্দা হ্যায়’।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button