slider

সালথায় সামাজিক-সম্প্রতি কমিটির সভা

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে দুই ঘন্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসা প্রধান, মন্দিরের পুরোহিত, সনাতন ধর্মীয় সংগঠনের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী অংশ নেন।

উপজেলা সামাজিক-সম্প্রতি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনিচুর রহমান বালীর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, নবকাম পল্লী কলেজের অধ্যাক্ষ মো: ওবাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকউজ্জামান ফকির মিয়া, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলীমুজ্জামান, সালথা থানার এসআই আব্দুল হালিম, নারী নেত্রী হোসনেআরা ইকবাল মাতু, ইউপি চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ, খায়েরুজ্জামান বাবু, রফিক মোল্যা, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাসার, উজেলা মডেল মসজিদের ইমাম মুফতি রবিউল ইসলাম, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আলমগীর হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুপ সাহা প্রমুখ।

সভায় বক্তারা সালথা উপজেলাকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ এলাকা উল্লেখ করে উপজেলায় সকল ধর্মালম্বিদের সাথে সামাজিক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। হিন্দু-মুসলিম সকলে একসাথে মিলেমিশে সামাজিক সকল প্রকার ভালো কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button