slider

সালথায় সরকারি কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা সরকারি কলেজের ২০২২-২৩ইং শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারী) বেলা ১১টায় সালথা কলেজের আয়োজনে উক্ত কলেজ মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য এম,পি শাহদাব আকবর চৌধুরী লাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি চৌধুরী ইকবাল আলী, হোসনে আরা ইকবাল মাতু, অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রাকিবুল হাসান জুয়েল প্রমুখ। এছাড়াও অত্র কলেজের সহকারী অধ্যাপকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের মধ্যে স্মারক সম্মাননা প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button