slider

সালথায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে সারা দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে ফরিদপুরের সালথায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে এ বিক্ষোভ মিছিল করে উপজেলা যুবলীগ। মিছিল শেষে এক প্রতিবাদ সভা করা হয়।

ফরিদপুর জেলা যুবলীগের সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত মুকুলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদ, সোহেল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ, যুবলীগ নেতা বাকি বিল্লাহ, ইব্রাহিম মোল্যা, জিয়া মাতুব্বর, কামরুল ইসলাম, মুঞ্জুরুল ইসলাম, রনিস খান মুন্নাসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ফরিদপুর-২ আসনের মানননীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর নির্দেশে আমারা যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সর্বদা রাজপথে প্রস্তুত আছি। সালথা উপজেলায় জামাত-বিএনপির কোন অরাজকতাকে প্রশ্রয় দেওয়া হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button