slider

সালথায় মানবপাচার মামলায় নারী গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মানবপাচারের মামলায় নাসিমা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (০৪ মে) সকালে ওই নারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হক।

এর আগে শুক্রবার ০৩ মে সকালে ফরিদপুরের সদরপুরের কৃষ্ণপুর থেকে গ্রেপ্তার করে দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয় ওই নারীকে।

গ্রেপ্তার হওয়া ওই নারী সালথা উপজেলার রামকান্তপুর এলাকার মকুল ঠাকুরের স্ত্রী।

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হক বলেন, রামকান্তপুর এলাকার এক যুবককে ইটালিতে নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতনের ঘটনায় একটি মানবপাচারের মামলা দায়ের করা হয়। সে মামলায় ওই নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নারীকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button