sliderস্থানিয়

সালথায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি সুলাইমান

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: শারদীয় দূর্গা উৎসব উপলক্ষ্যে ফরিদপুরের সালথায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ট্রাফিক বিভাগ ঢাকা) মোহাম্মাদ সুলাইমান। আজ বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, ফরিদপুরের পুলিশ সুপার মো.আব্দুল জলিল, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সিনিয়র সাংবাদিক মনির মোল্যা প্রমুখ।

পরিদর্শনকালে তিনি অতিরিক্ত ডিআইজি মো. সুলাইমান বলেন, আমি ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক স্যারের নির্দেশে ফরিদপুর ও রাজবাড়ি জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছি। শারদীয় দূর্গা উৎসব নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে আমাদের পুলিশ সদস্যরাসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পূজা মন্ডপে নিরাপত্তা প্রদান করছে। পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জনগণের কাছে গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে কাউকে বিভ্রান্ত না করার জন্য সকলের প্রতি বিশেষ ভাবে অনুরোধ রইলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button