সালথায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন এ্যাডঃ জামাল হোসেন মিয়া

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ফরিদপুরের সালথায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মো: জামাল হোসেন মিয়া। শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধায় উপজেলা সদরের বাইপাস সড়কের হারেজ সুপার মার্কেটে এই অফিস উদ্বোধন করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, মো. আনোয়ার হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান মোল্যা, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া, নগরকান্দার সাবেক পৌর কাউন্সিলর যুবলীগ নেতা মো. লিয়াকত হোসেন, নগরকান্দা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ, নগরকান্দার সাবেক প্যানেল মেয়র ইউনুস শেখ, আওয়ামী লীগ নেতা আঃ কাইয়ুম মোল্যা, শাহিন মিয়া, ইউপি সদস্য আক্কাস আলী প্রমূখ।
এসময় অ্যাডভোকেট মো: জামাল হোসেন মিয়া বলেন, আজ গর্বে আমার বুক ভরে গেছে, কোন অনুষ্ঠান সূচি ছাড়া আমার আসার খবরে আপনারা এত লোক উপস্থিত হয়েছেন। আপনারা সবাই আমার জন্য নামাজ পড়ে দোয়া করবেন, আমি যেন জালিমের অত্যাচার থেকে নগরকান্দা সালথার মানুষকে মুক্ত করতে পারি। বিগত দিনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরেও যারা বিভন্ন মিথ্যা মামলা হামলার শিকার হয়েছেন সেই নির্যাতিত নিপিড়ীত মানুষ ভাগ্য উন্নয়ন করতে এসেছি।
তিনি আরও বলেন, আমি আপনাদের এলাকার সন্তান, এই নগরকান্দা সালথার মাটিতে আমার নারী পোতা রয়েছে। আপনাদের মা মাটি মানুষের সাথে আমার নিবির সম্পর্ক রয়েছে। আপনাদের সন্তান হিসেবে দাবি ও অনুরোধ রেখে গেলাম, সবাই আমার জন্য দোয়া করবেন, আগামী ৭ তারিখের নির্বাচনে আমার জন্য ভোট ভিক্ষা করে আমাকে নির্বাচিত করে এই নির্যাতিত নিপিড়ীত মানুষের জন্য কাজ করতে পারি।
নির্বাচনী অফিস উদ্বোধন শেষে এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া সালথা উপজেলার কৃতি সন্তান, দানবীর, বীর মুক্তিযোদ্ধা মরহুম চৌধুরী ইউনুস আলীর কবর জিয়ারত করেন এবং তার পরিবারের খোজ খবর নেন।




