
বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮মে) সকাল ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া ও গট্টি গ্রামের বিভিন্ন বাড়িতে এই অভিযান চালায় সালথা থানা পুলিশ।
অভিযানে আটককৃতরা হলেন- কুদ্দুছ মিয়া (৬৫), তুষার মাতুব্বর (২৩), নজরুল ব্যাপারী (৩০) ও হবি ব্যাপারী (২৪)।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বালিয়া ও গট্টি গ্রামে দুটি পক্ষ একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়েছে। পুণরায় সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছিলো, এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার বিভিন্ন বাড়িতে ৪ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে দেশিয়ে অস্ত্র ৯টি ঢাল ও ৭টি সড়কী, ৭টি টেটা উদ্ধার করা হয়। এসময় ৪জনকে আটক করা হয়েছে । আটককৃতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।




