slider

সালথায় ডেইরি প্রডিউসার গ্রুপের ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ 

বিধান মন্ডল,সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) এর আওতায় নটখোলা গঠিত ডেইরি প্রডিউসার গ্রুপের সদস্যদের পিজি গঠনতন্ত্র, আর্থিক ব্যবস্থাপনা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা এলাকায় এই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে পিজি গ্রুপের মাঝে ফাইল ক্যাবিনেট, হোয়াইট বোর্ড, সাইনবোর্ড ও আনুষাঙ্গিক জিনিস বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন, প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ নাহিদুল ইসলামসহ, এলএফএ, এলএসপি বৃন্দ।

প্রশিক্ষণে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রশিক্ষণার্থীদের বলেন, প্রাণিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মার্কেট লিংকেজ ও ভেলু চেইন সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারী খামারীদের জন্য জলবায়ু পরিবর্তনের ঝুকি ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং বেসরকারী উদ্যোক্তাগণের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নির্ধারিত এলাকায় প্রাণিসম্পদ খাতে টেকসই প্রবৃদ্ধি অর্জন” এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প কাজ করে যাচ্ছে প্রডিউসার গ্রুপ বা পিজি হচ্ছে কোন অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি খামারীদের একটি সংগঠন ও কর্ম- কেন্দ্রস্থল। প্রাণিসম্পদ খামারীদের সমন্বয়ে গঠিত পিজিকে প্রাণিসম্পদ পিজি বলা হয়। ইহা একটি সামাজিক কল্যানমূলক ও প্রাণিসম্পদ উৎপাদনমুখী খামারি সংগঠন, যা গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, কল্যানমুখি ও বৈষম্যহীন নীতিমালা অনুসরণ করে। 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button