সালথায় কারী মোঃ আব্দুল রসিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় ইসলামি আন্দোলন বাংলাদেশ সংগঠনের নেতা কারী মোঃ আব্দুল রসিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মার্চ) দুপুরে ইসলামি আন্দোলন বাংলাদেশ সালথা উপজেলা শাখার আয়োজনে সালথা সদর বাজার কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা আনিছুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাওলানা রবিউল ইসলাম, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন মোল্লা, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ মতিয়ার রহমান, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক দাউদ মোল্লা, যদুনন্দী ইউনিয়নের সভাপতি সিদ্দিক ফকির, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মোঃ আবুল কালাম, সহ-সভাপতি মাওলানা মোঃ নিছারউদ্দিন, উপজেলা যুব ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি কামরুজ্জামান প্রমুখ। এছাড়াও অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।



