slider

সালথায় ঈদ বস্ত্র বিতরণ করলেন মেজর (অবঃ) আতমা হালিম

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধিঃ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ফরিদপুরের সালথায় অসহায় দুস্থ নারীদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করেছেন মেজর (অবঃ) আতমা হালিম। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে আওয়ামী লীগ নেতা সোহেল মোল্লার বাড়িতে এই ঈদ বস্ত্র বিতরণ করেন তিনি। এসময় শতাধিক অসহায় দুস্থ নারীদের মধ্যে এই ঈদ বস্ত্র বিতরণ করেন।

ঈদ বস্ত্র বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওহিদুজ্জামান মোল্লা, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন, বল্লভদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লুলু মিয়া, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শফিকুর রহমান মিলন মিয়া, লুৎফর রহমান, যুবলীগ নেতা রাসেল মিয়া প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button