sliderস্থানিয়

সালথায় সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: সালথায় ২০২৫-২৬ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদের চত্বরে জেলেদের মাঝে এই বকনা বাছুর বিতরণ করা হয়। এসময় বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত সুফলভোগী মোট ৬০জন জেলেকে ১টি করে মোট ৬০টি বকনা বাছুর, খাবার, ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকারের সভাপতিত্বে বাছুর বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সাহিদুজ্জামান, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী প্রমুখ। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button