sliderস্থানিয়

সালথায় সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ২০২৪-২৫ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২য় ধাপে নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ মে) বেলা ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদের চত্বরে জেলেদের মাঝে এই বকনা বাছুর বিতরণ করা হয়। এসময় বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত সুফলভোগী মোট ৩৫জন জেলেকে ১টি করে মোট ৩৫টি বকনা বাছুরসহ খাবার ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার শাহ্ মো.শাহরিয়ার জামান সাবু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. খায়ের আহমেদ, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ প্রমুখ। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button