sliderস্থানিয়

সালথায় মাধ্যমিক পার্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক সিরাজুল ইসলাম

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: সালথায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ পুরস্কার বিতরণ করা হয়।

এসময় মাধ্যমিক পর্যায়ের নির্বাচিত শ্রেষ্ঠ শ্রেণির শিক্ষক ও সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সিরাজুল ইসলামকে জাতীয় শিক্ষা সপ্তাহের সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী প্রমুখ।

পুরস্কার পেয়ে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, আমি শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। আমি শ্রেষ্ঠ শ্রেণির শিক্ষক অর্জন করে খুবই খুশি ও আনন্দিত। এই পুরস্কার আমাকে আমার কাজে আরো একধাপ এগিয়ে নিয়ে অনুপ্রেরণা জোগাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button