sliderস্থানিয়

সালথায় বেগম রোকেয়া দিবসে র‍্যালি ও আলোচনা সভা 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‍্যালী অদম্য নারী সন্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খাঁন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মিরাজ আলী, সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর, উপজেলা জামায়াত ইসলামির আমির আবুল ফজল মুরাদ, সেক্রেটারি তরিকুল ইসলাম, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্যা ইমরান, উপজেলা এনসিপির সভাপতি সজিব আল হুসাইন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ৫জন নারীকে সম্মাননা প্রদান ও দুইজন দুঃস্থ নারীকে চেক প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button