
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: সালথা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিনের সঙ্গে উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রধানরা শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে মাদ্রাসা প্রধানরা ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় তারা নবাগত ইউএনওর দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবু ছায়েম মোল্লা, সুলতানিয়া দাখিল মাদ্রাসার সুপার শাহ্ মো. হাবিবুল্লাহ, সালথা দাখিল মাদ্রাসার সুপার মো. তাওফিকুর রহমান,মাঝারদিয়া মাহিরুনেছা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. আব্দুল জব্বারসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে ইউএনও মো. দবির উদ্দিন উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।




