
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বাংলাদেশের সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রূহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলা ছাত্রদলের আয়োজনে সালথা সদরের বাইপাস সড়কে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান তাজুল, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও রেজাউল ইসলাম রাজের যৌথ সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, হাবিবুর রহমান লাভলু, বিএনপি নেতা ডা. কামরুল হাসান মজনু, আব্দুর রব, মুরাদ মাতুব্বর, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন ফকির, যুবদল নেতা এনায়েত হোসেন, বালাম হোসেন, মাহফুজ খান, শাফিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন চৌধুরী, যুগ্ম আহবায়ক ইসরাফিল মাতুব্বর, উপজেলা কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক মো. শামসুদ্দিন প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া মহাকালের মহাকাব্যের মহিয়সী নারী ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। তার জীবনে নির্বাচনে হেরে যাওয়ার কোন রেকর্ড ছিলো না। তিনি দেশ ও জাতির জন্য সব সময় কাজ করে গেছেন। আমরা সবাই তার জন্য দোয়া করি। আল্লাহতালা যেন তাকে বেহেশত নসিব দান করেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিন।




