sliderস্থানিয়

সালথায় জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: সালথা উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এই ক্যাম্পে দরিদ্র ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

সকাল ৯টায় শুরু হয়ে এই ক্যাম্পটি বিকাল পর্যন্ত চলবে। এতে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সোহরাব হুসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সোহরাব হুসাইন বলেন, সমাজের মধ্যে ঐসকল ব্যক্তিরাই উত্তম, যারা রুগীর সেবা করে। রুগী দেখা সুন্নত। চিকিৎসা সেবা সকলের নাগরিক অধিকার, আর বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের এই অধিকারের জন্যই কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নাগরিক অধিকার নিশ্চিত করতে এবং মানুষের পাশে দাঁড়াতে আগামী নির্বাচনে দাড়ি পাল্লা প্রতীকে ভোট দিন।

দিনব্যাপী এই চিকিৎসা সেবাকালে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মো. মিজানুর রহমান, বায়তুল মাল সম্পাদক ফারুক হোসাইন, সালথা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, সেক্রেটারি মো. তরিকুল ইসলাম, মাঝারদিয়া ইউনিয়ন সভাপতি ওয়ালিউজ্জামানসহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button