sliderস্থানিয়

সালথায় চায়না দুয়ারী জব্দ করে বিনষ্ট করলো প্রশাসন 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: দেশীয় মাছ রক্ষা পেলে, খাদ্য-পুষ্টি দুই-ই মিলে এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় ২০২৫- ২০২৬ইং অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প ( ১ম সংশোধিত) এর আওতায় মৎস্য আইন বাস্তবায়নের জন্য অভিযান চালিয়ে ১২০ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। 

আজ বুধবার (১৩ আগষ্ট) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের বিভিন্ন বিল-বাওড়ে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান বালী। অভিযানে ৩লক্ষ ২০টাকার সমমূল্যের ৩ হাজার ৫শত মিটার ১২০টি অবৈধ চায়না দুয়ারী জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

এসময় উপজেলা মৎস্য অফিসার শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু ও সালথা থানার এসআই শওকত হাসান উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিছুর রহমান বালী বলেন, উপজেলার গট্টি এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন বিল ও বাওড় থেকে ১২০ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button