sliderস্থানিয়

সালথায় কৃষকলীগের সভাপতি গ্রেপ্তার

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মো. হারুন ফকির (৫৭) নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ। হারুন ফকির ওই গ্রামের মৃত মোনাউল্লাহ ফকিরের ছেলে ও রামকান্তপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি। 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, সোমবার দুপুরে রামকান্তপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হারুন ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। মারামারী ও বিস্ফোরক মামলায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিধান মন্ডল 
সালথা ফরিদপুর 
২৬ মে ২০২৫ইং

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button