sliderস্থানিয়

সালথায় “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা থানায় “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুর ১৩টায় সালথা থানা পুলিশের আয়োজনে থানার সম্মেলন কক্ষে এই “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়। 

সালথা থানার ভারপ্রাপ্ত (ওসি) ম. আতাউর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ও অতিরিক্ত দায়িত্ব (নগরকান্দা সার্কেল) মো. আসিফ ইকবাল। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সালথা থানার ওসি তদন্ত মারুফ হাসান রাসেল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর প্রফেসর আবুল ফজল মুরাদ, উপপরিদর্শক এস আই মেহেদী হাসান প্রমূখ। 

এসময় পুলিশ কর্মকর্তা ও সদস্য বৃন্দ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, কমিউনিটি পুলিশিং এর সদস্য, গ্রাম পুলিশ সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুলিশের ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ তাদের নিজ নিজ এলাকার কাইজা ও মাদক নিয়ন্ত্রণ করার দাবী জানান পুলিশের কাছে। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালথা থানার উপপরিদর্শক এস আই প্রশান্ত কুমার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button