sliderস্থানিয়

সালথায় আরাফাত রহমান কোকো’র জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ছোট ভাই ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুরের সালথায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বাদ আসর সালথা উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কমিটির আয়োজনে উপজেলা মডেল মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কমিটির সভাপতি ইয়াছিন বিশ্বাসসহ উক্ত কমিটির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ ।

এ সময় দোয়া পাঠ করেন সালথা উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি রবিউল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button