sliderস্থানিয়

সালথায় অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ইউএনওর বিদায় সংবর্ধনা

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। 

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ইউএনওর কর্মদক্ষতা তুলে ধরে বক্তব্য রাখেন, নবকাম কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. শাহিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা সমাজ সেবা অফিসার সৈয়দ ফজলে রাব্বি নোমান, সালথা থানার তদন্ত (ওসি) মারুফ হাসান রাসেল, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান বালী সালথায় কর্মজীবনের দুই বছরের বিভিন্ন স্মৃতিচারণ করে আবেগময়ী বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button