বিবিধশিরোনাম

সার্ফিংয়ের সময় হাঙরকে কেন ঘুষি মারলেন ব্রিটিশ চিকিৎসক

চার্লি ফ্রাই বলেছেন হাঙরের আঘাতের সময় তিনি ‘অন্ধপ্রায়’ হয়ে গিয়েছিলেন।
অস্ট্রেলিয়ায় সার্ফিং করার সময় এক ব্রিটিশ চিকিৎসকের ওপর আঘাত করে এক হাঙর।
পুলিশের বিবৃতি অনুযায়ী, সোমবার উত্তর সিডনি’র একটি সৈকতে সার্ফিং করছিলেন ২৫ বছর বয়সী চার্লি ফ্রাই এবং সেসময় “হাঙরটি পানি থেকে লাফিয়ে উঠে তাঁর ঘাড়ে আঘাত করে” ।
আর মি: ফ্রাই বলেছেন পানিতে থাকা সত্ত্বেও হাঙরকে তিনি ঘুষি মেরে বিদায় করেছেন।
চার্লি ফ্রাই জানান, ২০১৫ সালে এক প্রতিযোগিতায় সার্ফার মিক ফ্যানিংয়ের হাঙর প্রতিহত করার ঘটনা থেকে অনুপ্রাণিত হন তিনি।
সিডনি’র ‘নাইন নেটওয়ার্ক’ এর টুডে প্রোগ্রামে মি: ফ্রাই বলেছেন, “হাঙরটিকে পানি থেকে মাথা বের করতে দেখে তার মুখে বাম হাতে আঘাত করি আমি।”
তিনি বলেন,”ঘটনার সময় আমি নিজেকে বলছিলাম -মিক যা করেছে ঠিক তাই করো, হাঙরটির নাকে আঘাত করো”।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী হাঙরটির দৈর্ঘ্য ছিল প্রায় ২মিটার (৬.৫ ফুট)।
মি: ফ্রাইয়ের বর্ণনায় এটি ছিল তাঁর ডানদিকে ভারী কিছুর আঘাত যাতে তিনি সাময়িকভাবে অন্ধপ্রায় হয়ে যান।
এই ঘটনায় চার্লি ফ্রাই ডান হাতে সামান্য আঘাত পান। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা করা হয় তাঁর।
“অস্ট্রেলিয়ান শার্ক অ্যাটাক ফাইল” এর তথ্য অনুযায়ী চলতি বছরে অস্ট্রেলিয়ায় হাঙর আক্রমণের ১৮টি ঘটনা ঘটেছে।
বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button