সার্কাসে পশুপাখির খেলা দেখানোর বিরুদ্ধে বহুদিন ধরেই আপত্তি জানিয়ে আসছেন পশুপ্রেমীরা। তার প্রেক্ষিতে ভারত-সহ বহু দেশের সার্কাসেই বেশ কিছু পশু পাখির খেলা দেখানো নিষিদ্ধ। তবে সার্কাস শিল্পকে বাঁচাতে এক জার্মান সার্কাস দল যা করল তা মনে রাখার মতো।
১৯৭৬ সাল থেকে খেলা দেখাচ্ছে সার্কাস রোনকলি। কিন্তু এবার তারা সার্কাস মঞ্চে আর পশু পাখি ব্যবহার করতে চান না। তার বদলে তারা থ্রি-ডি হলোগ্রাম ব্যবহার করতে শুরু করেছেন। সেখানে দর্শশ নকল পশুপাখি দেখছেন। তাদের নতুন এই সার্কাসের একটি ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে থ্রি-ডি হলোগ্রামে ঘোড়া, হাতি মঞ্চে এসে খেলা দেখাচ্ছে। আর তা দেখে দর্শকরা হাততালিও দিচ্ছেন।
সার্কাস কর্তৃপক্ষ জানিয়েছেন, এই থ্রি-ডি সার্কাসের জন্য খরচ হয়েছে পাঁচ লক্ষ ইউরোর বেশি, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ কোটি ৮৯ লাখ টাকার মতো। ১০৫ ফুট চওড়া, ১৬ ফুট উঁচু অংশ জুড়ে ৩৬০ ডিগ্রি দৃশ্যমান হলোগ্রামে খেলা দেখানো হচ্ছে। ব্যবহার করা হয়েছে উন্নত থ্রি-ডি প্রযুক্তি।
সার্কাস রোনকলির এই উদ্যোগে খুশি পশুপ্রেমীরাও।




