sliderকৃষকশিরোনাম

সারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কৃষি ও কৃষককে বিপদগ্রস্ত করবে : সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক অনতিবিলম্বে সারের মূল্যবৃদ্ধির কৃষি ও কৃষক বিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন এবং বলেছেন ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির এই পদক্ষেপ কৃষি উৎপাদনকে বিপদগ্রস্ত করবে। তিনি বলেন, সারের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত কৃষিখাতে হতাশা তৈরি করবে। তিনি বলেন, কৃষক কিনতেও ঠকে, আবার বেচতেও ঠকে। এ কারণে কৃষি আর লাভজনক নেই। সরকার কেজিপ্রতি ৬ টাকা, অর্থাৎ ৫০ কেজির বস্তায় ৩০০ টাকা দাম বাড়লে তা কৃষিকে আরও অলাভজনক করে তুলবে। সরকার কৃষককে পুরস্কৃত করার পরিবর্তে প্রকারান্তরে শাস্তি দেবার ব্যবস্থা করেছে।
তিনি বলেন, বিদ্যুৎ এর লোডশেডিং ও জ্বালানি সংকট কৃষিখাতকে নানা দিক থেকে বিপর্যয়ের পথে ঠেলে দিয়েছে। আর কৃষি খাতে প্রদত্ত ভর্তুকী খোদ চাষীরা অধিকাংশ ক্ষেত্রে চোখেও দেখে না।
তিনি খাদ্য নিরাপত্তার পরিপন্থী যাবতীয় পদক্ষেপ থেকে সরে আসার জন্য এবং সারের ক্ষেত্রে আমদানিনির্ভরতা কমিয়ে স্বাবলম্বীতা অর্জনে কার্যকরি পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান।
আজ সকালে পুরানা পল্টনে বিপ্লবী কৃষক সংহতির বিক্ষোভ সমাবেশে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান ফিরোজ এর সভাপতিত্বে এই সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, খেতমজুর ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আকবর খান, শ্রমিক নেতা অরবিন্দু বেপারি বিন্দু, শ্রমজীবী নারী মৈত্রীর সাধারণ সম্পাদক রাশিদা বেগম, নারী নেত্রী স্নিগ্ধা সুলতানা ইভা, কৃষক নেতা আবদুল গনি খান, যুবনেতা ইউসুফ জামিল প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজপথ প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় এসে শেষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button