বিনোদন

সারা নয়, কিয়ারাতে মজেছেন কার্তিক!

সারাকে ছেড়ে এবার কিয়ারাতে মন মজেছে কার্তিক আরিয়ানের। রাজস্থানের জয়পুর শহরে কিয়ারার প্রেমে হাবুডুবু অবস্থায় ধরা পড়লেন কার্তিক আরিয়ান।
কার্তিক-কিয়ারার এই রোম্যান্টিক ছবিটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় এখন সরগরম। কিয়ারার সঙ্গে নিজের ছবিটি পোস্ট করেছেন কার্তিক নিজেই।
ক্যাপশানে লিখেছেন, ভালোবাসায় এতটাও অন্ধ হয়েও না যে ভূতকেও দেখতে পাবে না।
ব্যাপারটা কী? আসলে খুব শিগগিরিই ভুল ভুলাইয়ার সিকুয়েলে দেখা যাবে কার্তিক ও কিয়ারা জুটিকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কার্তিকের এই ছবিটি শ্যুটিংয়েরই একটি অংশ।
এর আগে হলুদ কুর্তি, মাথায় ফেট্টি বেঁধে, তিলক কেটে ধরা দিয়েছিলেন কার্তিক আরিয়ান। ছবির সেট থেকে একটি ভিডিও পোস্ট করে কার্তিক লিখেছিলেন, এই চেহারায় হাসি থামতেই চায় না।
প্রসঙ্গত, ২০০৭ সালে মুক্তি পায় অক্ষয় কুমার অভিনীত ছবি ভুল-ভুলাইয়া। যেটি সুপার হিট হয়েছিল। ভুল-ভুলাইয়া ছবির পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। তবে ভুল-ভুলাইয়া-২’র পরিচালনা করছেন আনিস বাজমি।
পরিচালক জানিয়েছেন, ছবির সেই বিখ্যাত গান ‘আমি যে তোমার’র দৃশ্যায়নে এই ছবিতে দেখা যাবে তাবুকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button