শিক্ষাশিরোনাম

সারা দেশে আজ বই বিক্রি বন্ধ

সারা দেশে আজ বই বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিসহ ১২টি সংগঠন। প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৯ এর কয়েকটি ধারা-উপধারা সংশোধনের দাবিতে আজ সারা দেশে মানববন্ধন করবে তারা।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন ছোটন বলেন, আমরা দাবি আদায়ে আজ সারা দেশে মানববন্ধন করব। কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবে আমাদের মানববন্ধন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে সারা দেশের পাঠ্যপুস্তক বিক্রেতারা তাদের অবস্থান থেকে মানববন্ধন কর্মসূচি পালন করবেন।
তিনি বলেন, প্রস্তাবিত আইনে ‘নোট গাইড’ এ সংজ্ঞায়িত করা হয়েছে কিন্তু অনুশীলনমূলক বইয়ে কোনো সংজ্ঞা নেই। ‘নোট গাইড’ হচ্ছে পাঠ্যবইয়ে দেওয়া উত্তরগুলো সরাসরি থাকে যা বাণিজ্যিকভাবে বিক্রি করা হয়। শিক্ষার্থীরা তা মুখস্ত করে পরীক্ষায় অংশ নেয়। অন্যদিকে অনুশীলন বইয়ের বিষয় বস্তু হচ্ছে পাঠ্য বিষয় সহজে অনুধাবন, প্রশ্নের নমুনা, উন্নত উত্তর লেখন পদ্ধতি। শিক্ষার্থীরা অনুশীলন বই মুখস্ত করে না। কারণ তা মুখস্ত করে কোনো লাভ নেই। সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় কোনো প্রশ্ন কমন পড়ে না।
এর আগে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি।
সংগঠনের সহ-সভাপতি শ্যামল পাল বলেন, কোনো অনুশীলন বই থেকে প্রশ্ন কমন পড়েনি। বিগত বছরের প্রশ্ন থেকে এই বছরের প্রশ্ন করা হয়েছে। এই জন্য আমরা দায়ী নই। যারা প্রশ্নের প্রণেতা তারাই দায়ী।
বক্তরা প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৯-এ সংশোধন ও সংযোজনের সুস্পষ্ট দাবি উত্থাপন করেন।
পরিমার্জিত শিক্ষা আইন-২০১৯ এর খসড়া
২(১১) ‘নোট ও গাইড বই ’ অর্থ যে পুস্তকসমূহে পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর আলোকে বিভিন্ন পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি উত্তর লিপিবদ্ধ থাকে, যাহা বাণিজ্যিকভাবে বিক্রয় করা হয়।
১৬(১) কোন ধরনের নোট বই বা গাইড বই মুদ্রণ, বাধাই, প্রকাশ বা বাজারজাত করা যাইবে না।
১৬(২) উপ-ধারা (১) এর বিধানের লঙ্ঘন করিয়া কেহ কোনো কার্য করিলে তিনি অনুর্ধ্ব তিন বৎসর কারাদণ্ড বা অনুর্ধ্ব পাঁচ লক্ষ টাকা অর্থ বা উভয় দণ্ডনীয় হবেন।
১৬(৩) কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষক শিক্ষার্থীদের নোট বই, গাইড বই ক্রয় বা পাঠে বাধ্য করিলে বা উৎসাহ প্রদান করিলে উহা অসাদাচরণ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবস্থাপনা কমিটি বা পরিচালনা কমিটির সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক এখতিয়ারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাইবে।
অন্তর্ভুক্ত করার দাবি
২(১১) ‘নোট-গাইড বই’ অর্থ যে পুস্তকসমূহে পাঠ্যপুস্তক বোর্ডের (NCTB) পাঠ্যপুস্তকে প্রদত্ত প্রশ্নাবলির উত্তর লিপিবদ্ধ থাকে, যাহা বাণিজ্যিকভাবে বিক্রয় করা হয়।
‘অনুশীলনমূলক বই’ অর্থ যে পুস্তকসমূহে পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ব্যাখ্যা-বিশ্লেষণ এবং পর্যাপ্ত নমুনা প্রশ্ন ও উত্তর কিংবা টেক্সট লিপিবদ্ধ থাকে, যাহার অনুশীলন শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে সহায়ক হয়।
১৬(১) কোনো ধরনের নোট বই বা গাইড বই মুদ্রণ, বাঁধাই, প্রকাশ বা বাজারজাত করা যাইবে না। তবে যদি তা নোট-গাইড না হয়ে এমন হয় যাহা অনুশীলনের মাধ্যমে জ্ঞানের পরিধি বৃদ্ধি পায় অথবা যাহা শিক্ষা সহায়ক সাপ্লিমেন্টারি টেক্সট বই বা অনুশীলনীমূলক বই, তাহা প্রকাশ করা যাইবে।
উপ ধারা ১৬(৪) নতুন যুক্ত করতে হবে
জ্ঞান অর্জনে সহায়ক যে কোন অনুশীলনমূলক শিক্ষা উপকরণ বা বই-এর জন্য ২নং উপধারা প্রযোজ্য হইবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button