বিনোদন

সারা আলির সঙ্গে ঘনিষ্ঠতার জের, হতাশ অনন্যা?

বেশ কিছুদিন ধরে খবরের শিরোনাম হচ্ছেন বলিউডের উঠতি তারকা কার্তিক আরিয়ান ও সারা আলি খান। আর পরিচালক ইমতিয়াজ আলির ছবিতে জুটি বাঁধার পর তো তাঁদের প্রেমের জল্পনা তুঙ্গে। পেশার ক্ষেত্রে বেশ স্বাচ্ছন্দ্যে থাকলেও ব্যক্তিগত জীবনে সম্ভবত দুঃসময় পার করছেন এ দুই অভিনয়শিল্পী।
বলিপাড়ায় শুধু সুশান্ত সিং রাজপুত ও সারা আলি খানের মধ্যে তিক্ততা নিয়েই কথা চালাচালি চলছে না, কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডেকে নিয়েও নানা কানাঘুষা। সাম্প্রতিক প্রতিবেদনগুলো জানাচ্ছে এমনটাই।
কিছুদিন আগেও বি-টাউনে জোর গুঞ্জন ছিল, কার্তিক ও অনন্যার মনে প্রেমের ফুল বিকশিত হচ্ছে। একাধিকবার ডেটে যান দুজন। তবে দুজনই এই গুঞ্জন নাকচ করেছিলেন। সর্বশেষ প্রতিবেদন বলছে, সারা আলি খানের সঙ্গে কার্তিকের অতি ঘনিষ্ঠতা মেনে নিতে পারছেন না অনন্যা। এদিকে, সারা ও কার্তিক দুজনই পরস্পরের প্রতি ভালোলাগার কথা প্রকাশ করেছেন।
‘পতি পত্নী অর ওহ’ সিনেমায় একসঙ্গে কাজ করছেন অনন্যা পান্ডে ও কার্তিক আরিয়ান।
সারা-কার্তিকের প্রেমের গল্পের সূত্রপাত একটি টিভি শো থেকে। ‘কফি উইথ করণ’-এ বাবা সাইফ আলি খানের সামনে সারা বলেছিলেন, হালের সেনসেশন কার্তিক তাঁর ক্রাশ, একান্তে সময় কাটাতেও রাজি। এরপর থেকেই এ দুজনকে নিয়ে চলছে নানা আলোচনা। আর তাঁদের অনস্ক্রিন জুটি বাঁধার খবরে উৎফুল্ল সিনেপ্রেমীরা।

‘পতি পত্নী অর ওহ’ সিনেমায় কাজ করছেন অনন্যা, কার্তিক ও ভূমি। ছবি : সংগৃহীত

করণ জোহরের শোতে কার্তিক প্রসঙ্গে সারার বাবা পাতৌদির নবাব ও অভিনেতা সাইফ আলি খান কৌতুক করে বলেছিলেন, ‘ওর কি টাকা আছে? থাকলে সারাকে নিকে যাক।’ একই শোতে কার্তিক বলেছিলেন, সারার বাবার শর্ত অনুযায়ী ডেটে যাওয়ার আগে নিজের ব্যাংক ব্যালান্স বাড়াতে চান তিনি।
সম্প্রতি সারা ও কার্তিক তাঁদের আগামী ছবি ‘লাভ আজকাল টু’র প্রথম শিডিউলের শুটিং শেষ করেছেন। সেটের একাধিক ছবি ও ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে। তাঁদের একটি চুম্বনদৃশ্যও অন্তর্জালে ভাইরাল হয়েছিল। যদিও ভিডিওটি নিয়ে কিছুটা সংশয় রয়েছে।
এর আগে জি সিনে অ্যাওয়ার্ডসে কমিক রোলের জন্য সেরা অভিনেতার পুরস্কার জেতেন কার্তিক আরিয়ান, আর সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ‘কেদারনাথ’ সিনেমার জন্য সেরা অভিষেক অভিনেত্রীর পুরস্কার জেতেন সারা আলি খান। দিল্লিতে শুটিংয়ের শেষ দিনে দুজন কেক কেটে আনন্দ উদযাপন করেন।
অন্যদিকে বলা হচ্ছে, কার্তিকের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে সারার প্রথম ছবির হিরো সুশান্ত সিং রাজপুত ইনস্টাগ্রামে আনফলো করেছেন নবাবজাদিকে। সূত্র : ইন্ডিয়া টুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button