শিক্ষাশিরোনাম

সারাদেশের শিক্ষাঙ্গনে মানববন্ধন:জঙ্গিবাদ রোখার শপথ

জঙ্গিবাদ রোখার শপথের মধ্য দিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকরা সোমবার সারাদেশে মানববন্ধন করেছেন। সকাল এগারোটা থেকে বেলা বারোটা পর্যন্ত সকল শিক্ষার্থী নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়কে মানব-বন্ধন করেছেন। একযোগে সারাদেশের শিক্ষক-শিক্ষার্থীরা জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করে অঙ্গীকার করেছেন, দেশ, ধর্ম ও মানবতাবিরোধী জঘন্য এ অপকর্মের সাথে তাদের কোন সম্পৃক্ততা থাকবে না।
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের মাধ্যমিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা গতকাল এক ঘন্টার জন্য স্ব-স্ব প্রতিষ্ঠানের সামনের সড়কে এসে মানববন্ধন থেকে শিক্ষকরা এ ঘোষণা দেন যে, দেশবিরোধী এ অপকর্মকে তারা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবেন। গুলশানের হোলে আর্টিজন বেকারি জঙ্গি হামলার ১ মাস পূর্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আহবানে দেশের সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এ কর্মসূচী পালন করেছে।
দেশের ১৩১ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, ২০৫ ফাজিল-কামিল মাদ্রাসা, ২২ শতাধিক বিভিন্ন পর্যায়ের কলেজ-অনার্স কলেজ একযোগে এই কর্মসূচিতে অংশ নেয়। এ সব শিক্ষা প্রতিষ্ঠানের আনুমানিক ৫০ লাখ শিক্ষক-শিক্ষার্থী অংশ নিয়েছেন বলে ধারণা করছেন আয়োজক বা কর্মসূচীর আহবানকারী ইউজিসি। জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন কর্মসূচীর কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচীতে অংশ নেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। সারা দেশে কলেজগুলো অভিন্ন ব্যানার ব্যবহার করে। মূল ব্যানারে ছিল ‘সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই’ স্লোগান লেখা ছিল।
কেন্দ্রীয় কর্মসূচির আয়োজক ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ইডেন কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ এবং তেজগাঁও কলেজের শিক্ষার্থী-শিক্ষকরা অংশ নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচী ছিল অপরাজেয় বাংলার পাদদেশে। এখানে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-ভিসি অধ্যাপক আখতারুজ্জামানসহ সিনিয়র অধ্যাপকবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। বিভিন্ন হলের সামনের সড়কগুলোতে হল প্রভোষ্ট-শিক্ষার্থীরা স্বর্তঃস্ফূর্তভাবে অংশ নিতে দেখা গেছে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর অধ্যাপক ভাইস চ্যান্সলর অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ’র (আহসান সাইয়েদ) নেতৃত্বে ‘সন্ত্রাসবাদ রুখে দাঁড়াও’ শিরোনামে ব্যানার নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকরা রাসেল স্কয়ারে মানববন্ধনে অংশ নিয়েছেন।
রাজধানীতে অবস্থিত বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকরা স্ব স্ব প্রতিষ্ঠানের সামনের সড়কের ফুটপাতে এবং স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন অনেকটা উৎসবমুখর পরিবেশে, দৃঢ় অঙ্গীকার নিয়ে। প্রতিটি প্রতিষ্ঠানের শ্ক্ষিার্থীদের হাতে স্ব-হস্তে লিখিত ব্যানারে জঙ্গিবাদের প্রতি ঘৃণা ও ধিক্কার সম্বলিত নানা শ্লোগান ছিল। সুত্র: নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button