sliderঅর্থনৈতিক সংবাদশিরোনাম

সামিটের আজিজ খান সিঙ্গাপুরের ৫০ ধনীর মধ্যে ৪১তম : ফোর্বস

বাংলাদেশের ব্যবসায়িক সংগঠন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান আবারো সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় স্থান পেয়েছেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) আমেরিকান ম্যাগাজিন ‘ফোর্বস’ প্রকাশিত সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনী ব্যক্তির তালিকায় তিনি ৪১তম স্থানে রয়েছেন।

প্রকাশিত প্রতিবেদনে আজিজ খানের মোট সম্পদের পরিমাণ বলা হয়েছে ১ দশমিক ১২ বিলিয়ন ডলার।

ফোর্বসের ২০২২ সালের সিঙ্গাপুরের ধনী ব্যক্তিদের তালিকায় তিনি ৪২তম স্থানে ছিলেন। তার মোট সম্পদ দেখানো হয়েছে ১ বিলিয়ন ডলার।

এ বছর আজিজ খান ধনী ব্যক্তিদের তালিকায় এক ধাপ এগিয়েছেন এবং তার সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ১ দমমিক ১২ বিলিয়ন ডলার।

সিঙ্গাপুরের তালিকায় তার অবস্থান ৪১তম হলেও ফোর্বসের তৈরি বিশ্ব কোটিপতিদের তালিকায় তিনি ২ হাজার ৫৪০তম স্থানে রয়েছেন।

২০২১ সালে তার মোট সম্পদ ছিল ৯৯ কোটি ডলার।

২০১৯ সাল থেকে তার সম্পদ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।8 এরপর ২০২২ সালে তার সম্পদ বেড়ে দাঁড়ায় এক বিলিয়ন ডলারে। ফলে ফোর্বসের বিলিয়নিয়ারদের তালিকায়ও তিনি স্থান পেয়েছেন।

ফোর্বসের তথ্য অনুসারে, ২০১৯ সালে আজিজ খান সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল-এর ২২ শতাংশ শেয়ার জাপানি কোম্পানি জেইআরএ-এর কাছে ৩৩০ মিলিয়ন ডলারে বিক্রি করেছিলেন।

সেই বিক্রয় মূল্যের ওপর ভিত্তি করে, সামিট পাওয়ারের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ দশমিক ৫ বিলিয়ন ডলার।

২০১৯ সাল থেকে তার সম্পদের পরিমাণ ধারাবাহিকভাবে বাড়ছে। ২০২২ সালে তার সম্পদের পরিমাণ এক বিলিয়ন ডলারে উন্নীত হয়। ফলে তিনি প্রথমবারের মতো ‘ফোর্বস’-এর বিলিয়নিয়ারের তালিকায় স্থান পান। ম্যাগাজিনটি জানিয়েছে, ২০১৯ সালে মুহাম্মদ আজিজ খান জাপানি প্রতিষ্ঠান জেরার কাছে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ার ৩৩ কোটি ডলারে বিক্রি করে দেন। সেই বিক্রয়মূল্যের ওপর ভিত্তি করে তখন সামিট পাওয়ারের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছিল ১৫০ কোটি ডলার।

বাংলাদেশের নাগরিক ৬৮ বছর বয়সী আজিজ খান এক যুগের বেশি সময় ধরে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা। বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস ও আবাসন খাতের ব্যবসা আছে সামিট গ্রুপের এবং তাদের সব সম্পদ বাংলাদেশেই রয়েছে। সামিটের অধীন বাংলাদেশে বিদ্যুৎ খাতের যত ব্যবসা বা প্রতিষ্ঠান আছে, সেগুলোর হোল্ডিং কোম্পানি সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল। এই কোম্পানি সিঙ্গাপুরে নিবন্ধিত। সে জন্য বাংলাদেশে ব্যবসা করলেও এ কোম্পানির সম্পদের হিসাব করা হয় সিঙ্গাপুরে। ‘ফোর্বস’ জানাচ্ছে, মুহাম্মদ আজিজ খানের কন্যা আয়েশা খান বর্তমানে সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল পরিচালনা করেন। ফোর্বস আজিজ খানের পরিচয়ে লিখেছেন, তিনি তিন সন্তানের পিতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে তিনি মাস্টার্স করেছেন।

সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button