অর্থনৈতিক সংবাদ

‘সামাজিক ব্যবসার অন্বেষণ’ শীর্ষক বইয়ের মোড়ক উম্মোচন

সামাজিক ব্যবসার উপর রচিত ‘Exploring Social Business’ শীর্ষক বইয়ের মোড়ক মঙ্গলবার উন্মোচন করা হয়েছে। নোবেল বিজীয় অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ইউনূস সেন্টারের প্রধান নির্বাহী জনাব লামিয়া মোর্শেদ কর্তৃক ইউনূস সেন্টারে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়। এসময় বইয়ের লেখক ইউনূস সেন্টারের মহাব্যবস্থাপক জনাব এম, এফ, এম, আমির খসরু উপস্থিত ছিলেন। ইংরেজীতে লেখা বইটির প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী।
বইটির বাংলা ভার্সন ‘সামাজিক ব্যবসার অন্বেষণ’ এর মোড়ক উন্মোচিত হয়। ৬ মার্চ ইউনূস সেন্টারে বইটির মোড়ক উন্মোচন করেন নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
লেখক আমির খসরু ২০১১ সাল থেকে প্রফেসর ইউনূসের সাথে ঘনিষ্টভাবে কাজ করে আসছেন। বিভিন্ন অনুষ্ঠান ও লেখনীর মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ব্যবসার ধারণা প্রচারে একনিষ্ঠভাবে কাজ করছেন। বইয়ের প্রথম খন্ডে সামাজিক ব্যবসা, নবীন উদ্যোক্তা এবং সামাজিক ব্যবসা ফান্ডের উপর ১৩৫টি প্রশ্ন ও সেগুলোর উত্তর সন্নিবেশিত হয়েছে। দ্বিতীয় খন্ডে রয়েছে সনাতনী ব্যবসায় মডেল ও সামাজিক ব্যবসা মডেলের উপর একটি তুলনামূলক বিশ্লেষণ, সামাজিক ব্যবসায়ে অবদান: সিএসআর ফান্ড প্রেক্ষাপট, সামাজিক ব্যবসা ক্রাউড ফান্ড: সামাজিক সমস্যা সমাধানে সামাজিক বিকল্প, কৃষি ও পরিবেশের উন্নয়নে সামাজিক ব্যবসা, এবং বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ব্যবসা।
সামাজিক ব্যবসার মৌলিক ধারণাগুলো এবং এই ব্যবসা পরিচালনার খুটিনাটি বিষয়গুলো সম্পর্কে জানতে আগ্রহী যে-কারো জন্য বইটি খুবই সহায়ক হবে। সামাজিক ব্যবসার উপর গবেষক, শিক্ষক ও পিএইচডি ডিগ্রী অর্জনেচ্ছুদের জন্যও বইটি একটি চমৎকার রেফারেন্স বই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button