সামরিক ব্যয়ে শীর্ষ দশ দেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক খাতে দেশটির বার্ষিক ব্যয় ৫৮ হাজার ৭৮০ কোটি ইউএস ডলার। চীন সামরিক খাতে যুক্তরাষ্ট্রের পরে সবচেয়ে বেশি খরচ করে। সামরিক খাতে দেশটির বার্ষিক ব্যয় ১৬ হাজার ১৭০ কোটি ইউএস ডলার।
সৌদি আরবের সামরিক খাতে বার্ষিক ব্যয় ৫ হাজার ৬৭২ কোটি ইউএস ডলার। ভারতের সামরিক খাতে বার্ষিক ব্যয় ৫ হাজার ১০০ কোটি ইউএস ডলার। ব্রিটেনের সামরিক খাতে বার্ষিক ব্যয় ৪ হাজার ৫৭০ কোটি মার্কিন ডলার। রাশিয়ার সামরিক খাতে বার্ষিক ব্যয় ৪ হাজার ৪৬০ কোটি মার্কিন ডলার।
জাপানের সামরিক খাতে বার্ষিক ব্যয় ৪ হাজার ৩৮০ কোটি মার্কিন ডলার। দক্ষিণ কোরিয়ার সামরিক খাতে বার্ষিক ব্যয় ৪ হাজার ৩৮০ কোটি মার্কিন ডলার। জার্মানির সামরিক খাতে বার্ষিক ব্যয় ৩ হাজার ৯২০ কোটি মার্কিন ডলার। ফ্রান্সের সামরিক খাতে বার্ষিক ব্যয় ৩ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার।
সূত্র : গ্লোবাল ফায়ারপাওয়ার




