Uncategorized

সাভার মডেল কলেজের অধ্যক্ষ আটক

নাশকতার অভিযোগে সাভার মডেল কলেজের অধ্যক্ষ তৌহিদ হোসেনকে আটক করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ। শুক্রবার সকালে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার সাভার মডেল কলেজ থেকে বাসায় ফোর পথে অধ্যক্ষ মো. তৌহিদ হোসেনকে আটক করা হয়।
সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান সংবাদিকদের জানান, নাশকতা করতে পারে এমন গোপন সংবাদে তাকে আটক করা হয়েছে।
এছাড়া গত বিএনপি-জামায়াতের সরকার বিরোধী আন্দোলন চলকালীন সময়ে সাভারে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, বোমা হামলাসহ বিভিন্ন ধরনের নাশকতায় জড়িত থাকায় অভিযোগে তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, তৌহিদ হোসেনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়েরর পর তাকে আদালতে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button