সাভারে সুতার কারখানায় অগ্নিকাণ্ড

সোহেল রানা, সাভার (ঢাকা)প্রতিনিধি : ঢাকার সাভারে জামশিং এলাকায় ম্যাট্রেস ও ফোম তৈরীর কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে কারখানার কাঁচামালসহ তৈরী পণ্য।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের পূর্ব জামসিং এলাকার মেপেল ম্যাট্রেস এন্ড ফোম নামের কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কাঁচামাল ও তৈরি পণ্যসহ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল ইসলাম ।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ফোম ফ্যাক্টারীতে অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে পুড়ে যায় কারখানায় থাকা মালামাল। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করছে তারা। তবে কারখানাটি সেমিপাকা হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে।
সূত্র আরও জানায়, কারখানাটিতে ফোম এবং ম্যাট্রেস তৈরির বেশ কিছু কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে খানিকটা বেগ পেতে হয়। আগুনে পুড়ে যাওয়া কারখানাটিতে অনুমোদন ব্যতীত বিভিন্ন প্রকার কেমিক্যাল দিয়ে ফোম ও ম্যাট্রেস উৎপাদন করা হতো। এছাড়া উক্ত কারখানায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার সার্ভিস সহ অন্যান্য কোন সংস্থার প্রয়োজনীয় বৈধ অনুমোদন ছিল না।
এদিকে আবাসিক এলাকায় দীর্ঘদিন যাবত অবৈধভাবে কেমিক্যাল দিয়ে কার্যকলাপ পরিচালনা করে আশায় ফুসে উঠেছে এলাকাবাসী, তারা কারখানা মালিকের শাস্তি দাবী করেছেন ।
সুতা প্রস্তুতকারক কারখানায় তাদের ক্ষতির পরিমান প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা হয়েছে বলে দাবি করেছেন কারখানার মালিক আবুল বাশার হাওলাদার।




