শিরোনাম

সাভারে সব দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত

সাভারে সামাজিক দূরত্ব ও সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে শপিংমল ও দোকানপাট পরিচালনা করায় সকল প্রকার দোকানপাট, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার দুপুরে এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সাভার এর সভাপতি পারভেজুর রহমান জুমন। সিদ্ধান্ত অনুযায়ী ১৭ রবিবার থেকে সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
এর আগে করোনার সংক্রমণ ঠেকাতে দীর্ঘদিন সাভারের সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর জনসাধারণের সুবিধার্থে ও ঈদ সামনে রেখে গত পাঁচদিন আগে সব খুলে দেয়া হয়।
কিন্তু এই পাঁচ দিনে মার্কেট ও শপিংমলসহ সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় সকল মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে আগত ক্রেতা-বিক্রেতাদের কেউ স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করছেন না। যা করোনা সংক্রমণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পারভেজুর রহমান জানান, সরকারি স্বাস্থ্য বিধি না মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত না করায় জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার জন্য ও মৃত্যু ঝুঁকি বৃদ্ধির কথা বিবেচনা করে করোনা সংক্রমণ প্রতিরোধে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এসময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচা বাজার এবং ওষুধের দোকান এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।
দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button