Uncategorized

সাভারে প্রেমের বিরোধে কলেজ শিক্ষার্থী বন্ধু খুন

সংবাদদাতা : সাভারে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে রোহান (১৭) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার রাত ৮টারদিকে ব্যাংক কলোনী মাদরাসা মসজিদের কাছে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে কিশোর গ্যাং সদস্যরা জড়িত বলে দাবি করেছে স্থানীয়রা ।
গ্যাং লিডার হৃদয়ের বাড়ি সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পোড়াবাড়ি মহল্লায়। ৬ ফেব্রুয়ারি শনিবার রাত ৮ টারদিকে সাভারের ব্যাংক কলোনী মাদরাসা মসজিদ এলাকার মুড়িমটকা চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটেছে। নিহত রোহান সাভার পৌরসভার উলাইল এলাকার আব্দুস সোবানের ছেলে। তিনি সাভার কলেজের এইচএসসিতে লেখাপড়া করতেন।
প্রাথমিকভাবে রিদয় নামের এক যুবকের বিরুদ্ধে হত্যার অভিযোগ তোলেন নিহতের চাচাতো ভাই। নিহতের চাচাতো ভাই জানান, রোহান একটি মেয়েকে ভালবাসতো। তাকে তার কয়েকজন বন্ধু উত্যক্ত করতো। এরমধ্যে ব্যাংক কলোনীর রিদয় নামের একজন রোহানকে মারার হুমকি দেয়। ওই রিদয়ই বাসা থেকে ডেকে নিয়ে তার দলবলসহ আমার ভাইকে হত্যা করেছে।
পুলিশ জানায়, কয়েকদিন আগে প্রেম সংক্রান্ত বিরোধে জড়িয়ে পড়ে নিহত রোহান। তার বন্ধুদের সাথে বিরোধ এক পর্যায়ে মিমাংসাও হয়। আজ রোহান সাভারের ব্যাংক কলোনী মুড়িমটকা চায়ের দোকানের সামনে গেলে সেই বন্ধুরা তার উপর অতর্কিত হামলা চালায়। হাতাহাতির এক পর্যায়ে এক বন্ধু রোহানের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, প্রেম সংক্রান্ত বিরোধের জেরে রোহান তার বন্ধুদের হাতেই খুন হন। এছাড়া হত্যাকারীদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পরিচয় শনাক্তের পরে জানানো হবে। একটি হত্যা মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button